সঠিক মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের জন্য চাই

“আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ তদন্ত কমিশন”

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যাই হোক। আমি কোন ইতিহাসবীদ নই, যদিও ইতিহাস আমার লেখা পড়ার একটি বিষয় ছিল। আমি কোণ গবেষক নই, পন্ডিত বা জ্ঞানপাপী নই। আমার চোখে দেখা এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকালে লব্ধ অভিজ্ঞতার আলোকেই আমি কথা বলি। কারো থেকে শুনে বা জেনে জ্ঞান সংগ্রহ করে লেখালেখি করিনা।
৭১ এর সে ত্রাহী ত্রাহী ক্ষণ, ঘর ছেড়ে সাড়ে সাত কোটি মানুষের পালিয়ে বেড়ানো, আত্ম রক্ষার জন্য এক জেলা আর এক জেলা, শহর ছেড়ে গ্রামের বাড়ীতে যাবার পথে হয়রানি, বাংলাদেশ থেকে ভারতে যেতে পতিমধ্যে পাক সেনা ও আল বদর আল শামস রাজাকার কর্তৃক লুন্ঠন লাঞ্ছনা যুবতী মেয়েদের অপহরণ ধর্ষণ হত্যার মত মধ্যযুগীয় বর্বর লোমহর্ষক গণহত্যা অনেক কিছু নিজের চোখে দেখা আমার স্বপ্ন সাধনা ৭১ এর মহান স্বাধীনতার যুদ্ধ ।

আ’লীগ সরকার জীবন বাজী রেখে যুদ্ধ করা সোনার ছেলে মুক্তিযোদ্ধাদের নিরুপনে সীমাহীন দুর্নীতি স্বজনপ্রীতি ও অমুক্তিযোদ্ধাদের সনদ প্রদানও ঠিক ৭১ এর মত আমার নিজের চোখে দেখা-আমি নিজেই কালের স্বাক্ষী- কারো থেকে নেয়া সংবাদে আমি বিশ্বাস করিনা। এই অনাচার অবিচার অন্যায় জুলুম দুর্নীতি ঘুষ স্বজনপ্রীতির বিরুদ্ধে আমার এ সংগ্রাম।

আমি মুক্তিযোদ্ধা হয়ে সরকারী সাহায্য পাবো, সে আশায় আমি এ যুদ্ধ করছি না এবং সে লোভে মুক্তিযোদ্ধা হতে চাইনা;
আমার দাবী প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিরুপনে যেনো কোন ভুল না হয় এবং এর সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত দোষী লোভী নেতা মন্ত্রী কমান্ডারদের বিচারের আওতায় আনা হোক।
হোক আর একটিবার গোটা দেশ ব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ তদন্ত কমিশন ।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.